Eng বাংলা
★★★★★★★★★★
(0.0)

বাংলায় UK Practical Driving Course by ADI Instructor

বাংলায় UK Practical Driving Course
বারবার ফেল নয়, প্রথমবারেই পাস করার প্রস্তুতি

সকাল নয়টা। টেস্ট সেন্টারের পার্কিংয়ে গাড়িটা এসে থামল। স্টিয়ারিং থেকে হাত নামাতেই টের পেলেন, তালু ঘেমে ভিজে গেছে। এক্সামিনার আপনার দিকে ফিরে শান্ত গলায় বললেন, দুঃখিত, এবার হলো না। কারণ রাউন্ডঅ্যাবাউটে ঢোকার আগে ডান দিকটা ঠিকমতো দেখা হয়নি। মাত্র একটা ভুল। বাসায় ফেরার পথে মনে হলো, এত লেসন, এত টাকা, তবু কেন?

আপনি একা নন। ইউকেতে প্র্যাকটিক্যাল টেস্টে প্রায় অর্ধেক পরীক্ষার্থীই ফেল করেন। আর প্রতিটা ফেল মানে আবার কমপক্ষে ৬২ পাউন্ড টেস্ট ফি, আবার লম্বা অপেক্ষা, আবার বাড়তি লেসনের খরচ। তার ওপর থিওরি সার্টিফিকেটের মেয়াদ মাত্র দুই বছর। এর মধ্যে প্র্যাকটিক্যাল পাস না হলে থিওরি আবার দিতে হয়।

একটা কথা ভেবে দেখুন। লেসনে আপনাকে গাড়ি চালানো শেখানো হয়। কিন্তু এক্সামিনার ঠিক কী দেখেন, কোন ভুলে সাথে সাথে ফেল, সেটা নিজের ভাষায় কেউ খুলে বলে না। চলন্ত গাড়িতে ইংরেজিতে তাড়াহুড়ার ব্যাখ্যা অর্ধেক বোঝা যায়, বাকিটা আন্দাজ। তাই সমস্যাটা আপনার হাতে না, সমস্যা বোঝানোর ধরনে।

আমরা প্রযুক্তি টিম। আমাদের বাংলা ড্রাইভিং থিওরি কোর্স বেস্ট সেলার, প্রায় ৬,০০০ শিক্ষার্থী সেটা নিয়েছেন। কিন্তু থিওরি পাস করলেই লাইসেন্স হাতে আসে না, আসল পরীক্ষাটা রাস্তায়। তাই একজন DVSA অনুমোদিত ইন্সট্রাক্টরকে (ADI) নিয়ে আমরা এই কোর্সটা ডিজাইন করেছি একটাই লক্ষ্যে, আপনি যেন প্রথমবারেই পাস করেন। আমাদের থিওরি কোর্স করে থাকলে এটাই আপনার পরের ধাপ। আর থিওরি আগেই পাস করে থাকলে, বারবার ফেলের চক্রে পড়ার আগে এখান থেকেই শুরু করুন।

এখানে ৭৬টি ভিডিও ক্লাসে, ১০ ঘণ্টারও বেশি সময়ে, পুরো পথটা ধাপে ধাপে সাজানো। প্রথম দিন গাড়িতে ওঠা থেকে MSPSL রুটিন, জাংশন, রাউন্ডঅ্যাবাউট, ইমার্জেন্সি স্টপ, প্যারালাল ও বে পার্কিং, মোটরওয়ে পর্যন্ত। ইন্সট্রাক্টর নিজে গাড়ি চালিয়ে দেখান, একজন স্টুডেন্টকে সাথে নিয়ে প্র্যাকটিসও দেখান। ম্যানুয়াল আর অটোমেটিক, দুই ধরনের গাড়ির কথাই আছে। আর বড় বড় বিষয়ের শেষে থাকে কমন ভুলের ক্লাস। কোন ভুলে ফেল হয়, এক্সামিনার কী দেখেন, ভুল হয়ে গেলে কীভাবে সামলাবেন, সব বাংলায়।

শুধু গাড়ি চালানো না, সঠিক গাইডলাইনও পাবেন। কীভাবে ভালো ইন্সট্রাক্টর চিনবেন, পরিবারের কারও সাথে প্র্যাকটিসের নিয়ম কী, দেশে গাড়ি চালানোর কোন অভ্যাসগুলো এখানে বদলাতে হবে, আর কখন বুঝবেন আপনি টেস্টের জন্য তৈরি।

পথটা সহজ, মাত্র তিন ধাপ। আগের রাতে ক্লাসটা দেখুন। পরদিন লেসনে রাস্তায় সেটাই প্র্যাকটিস করুন। তারপর কমন ভুলের ক্লাস দেখে নিজেকে মিলিয়ে নিন। মনে রাখবেন, এই কোর্স রাস্তার লেসনের বদলি না, লেসন আপনাকে নিতেই হবে। তবে আগে থেকে বুঝে গেলে লেসনের সময়টা ব্যাখ্যা শুনে নষ্ট হয় না, পুরোটা যায় প্র্যাকটিসে। তাই কম লেসনেই এগোনো যায়, খরচও বাঁচে।

পুরো কোর্স রেকর্ডেড, একবার নিলে লাইফটাইম অ্যাক্সেস। টেস্টের আগের রাতে পার্কিংয়ের ক্লাসটা আবার দেখে নিন। প্রশ্ন থাকলে ২৪/৭ সাপোর্ট তো আছেই। আর পুরো কোর্সের খরচ মোটামুটি এক ঘণ্টার লেসনের সমান, অথচ এটা বাঁচাতে পারে অনেকগুলো লেসন আর একটা ফেলের ধাক্কা।

আর সবচেয়ে সুন্দর মুহূর্তটা আসবে টেস্টের শেষে। এক্সামিনার হাসিমুখে বলবেন, অভিনন্দন, আপনি পাস করেছেন। সেদিন থেকে বাচ্চাকে স্কুলে নামানো, কাজে যাওয়া, পরিবার নিয়ে ঘুরতে বের হওয়া, সব আপনার নিজের হাতে। শুরু করবেন ফেলের ভয় নিয়ে, শেষ করবেন একজন আত্মবিশ্বাসী ড্রাইভার হয়ে।

একটা ফেল মানে ৬২ পাউন্ড, লম্বা অপেক্ষা আর অনেকখানি মন খারাপ। তার আগেই আজ এনরোল করুন।

Meet Your Instructors

Hasan Jubair

Hasan Jubair

Director

হাসান যোবায়ের একজন অভিজ্ঞ এডটেক উদ্যোক্তা ও প্রশিক্ষক, যিনি গত ১০+ বছর ধরে ডিজিটাল শিক্ষায় কাজ করে আসছেন। তিনি Projukti Team-এর প্রতিষ্ঠাতা এবং Codingal Inc. (USA)-এর Country Head হিসেবে কাজ করে সফলভাবে ৫ লাখের বেশি শিক্ষার্থীর কাছে কোর্স পৌঁছে দিয়েছেন। হাসানের বিশেষ দক্ষতা রয়েছে কোর্স , ডিজিটাল মার্কেটিং, এবং এআই-চালিত লার্নিং সিস্টেম তৈরিতে। তিনি Facebook ও Google-এ হাই-ROI অ্যাড ক্যাম্পেইন চালিয়ে রেকর্ড পরিমাণ এজেন্সি কাজ নিশ্চিত করেছেন। তার নির্মিত ক্রিয়েটিভ কোর্সগুলো হয়েছে জনপ্রিয় ই-কমার্স সাইট রকমারি, দারাজে বেস্ট সেলার। পাশাপাশি তিনি একজন পুরস্কারপ্রাপ্ত অ্যানিমেশন নির্মাতা, যার কাজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে (ATN News, Prothom Alo, We Art Water Festival)। তিনি এখন কাজ করছেন এডটেক ব্যবসা বড় করার কৌশল, সেলস ফানেল অপ্টিমাইজেশন, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অনলাইন শিক্ষার ভবিষ্যৎ নির্মান। আরো বিস্তারিত জানুন https://hasanjubair.com

Ahasan Habib Ripon

Ahasan Habib Ripon

Approved Driving Instructor (ADI)

CEO of RED SKY Driving School. More details here: https://redskydriving.co.uk

What you'll learn

  • UK Practical Driving বাংলায় | শেখাচ্ছেন একজন Approved Driving Instructor (ADI)

Curriculum

£78.00
£39.00
Any Level
10+ hours